1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস হিটস্ট্রোকে একজন কৃষকের মৃত্যু

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস হিটস্ট্রোকে একজন কৃষকের মৃত্যু

‎এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

‎চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে আতিয়ার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে সদরের আলোকদিয়া বাজারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎আতিয়ার রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরে বাজারে একটি দোকানের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কৃষক আতিয়ার রহমান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

‎সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মোহাম্মদ রবিন বলেন, অতিরিক্ত গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সে কারণে তার মৃত্যু হতে পারে।

‎চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টায় জেলার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর বিকেল ৩টার দিকে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪২ ডিগ্রিতে। ওই সময় বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ২৩ শতাংশ। ফলে গরমের তীব্রতা ছিল অসহনীয় পর্যায়ে।

‎চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, বিকেল ৩ টায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার পূর্বাভাসে নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews