1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় প্রাণ গেলো টোকন আলীর

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

লোহাগড়ায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় প্রাণ গেলো টোকন আলীর

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ মোট তিনজন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে, বুধবার (৭ মে) লোহাগড়া উপজেলার করফা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সৈয়দ টোকন আলী ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আংশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে সৈয়দ টোকন আলীর স্ত্রী তার চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যেতে নিষেধ করেন, যা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর, সৈয়দ টোকন আলী ও তার পরিবারের সদস্যদের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী,

সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী এবং ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধানকাটা শ্রমিকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে চিকিৎসক টোকন আলীর অবস্থা গুরুতর দেখে তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। প্রথমে তাকে যশোর এবং পরে ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আংশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews