1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলের কালিয়ায় নর্দমা থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার গন্ধবাড়িয়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ সংলগ্ন নর্দমা থেকে বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এক বীরমুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ। মৃত বীর মুক্তিযোদ্ধা হলেন কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মোজাম শেখের ছেলে শেখ আবু তালেব (৭৫)। তিনি নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব প্রতিদিনের ন্যায় বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে। একই সঙ্গে মসজিদের মাইকে তার নিখোঁজের বিষয়টি ঘোষণা করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বেড়িবাঁধ সংলগ্ন ওই নর্দমায় একটি মরদেহ দেখতে পান। এ সময় পুলিশকে খবর দিলে নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

মাউলি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম জানান, গত ১৪ নভেম্বর ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব। অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন তবিবুর রহমান মণ্ডল। নির্বাচনে আবু তালেবের প্যানেল জয় লাভ করে। এ নিয়ে নির্বাচনের দিন একটু বিশৃঙ্খলা হয়।

আশরাফুল আলম আরো বলেন, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মাদরাসার পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটির গঠন করার শেষ দিন। তিনি পূর্বে মাদরাসার এডহক কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনে তার প্যানেল জয়লাভ করায় তিনিই আবার সভাপতি হতেন। বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব যাতে করে আবারও সভাপতি হতে না পারেন, প্রতিপক্ষ প্যানেলের লোকজন এ কারণে তাকে হত্যা করে থাকতে পারে।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৬ নভেম্বর) রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু কিছুই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews