1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে শিশু হৃত্তিকা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

নড়াইলে শিশু হৃত্তিকা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নড়াইলে চার বছর বয়সী শিশু হৃত্তিকা বৈরাগীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।

দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী (২২) সদর উপজেলার বীরগ্রামের বাসিন্দা ও দিলীপ বৈরাগীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে শিশু হৃত্তিকা প্রতিদিনের মতো খেলতে যায় তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে। সন্ধ্যার পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

তদন্তে উঠে আসে, হৃদয় বৈরাগী ঘরে খেলতে থাকা অবস্থায় শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে এবং রাতের অন্ধকারে লাশ বাড়ির পাশের পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরদিন, ৩০ ডিসেম্বর, নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews