1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুড়িগ্রামে ডিসি পার্কের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ডিসি পার্কের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি

এমডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান,রংপুর 

সীমান্তঘেঁষা ও নদী-বেষ্টিত জেলা কুড়িগ্রামে এবার গড়ে উঠছে আধুনিক মানের বিনোদন কেন্দ্র—‘কুড়িগ্রাম ডিসি পার্ক’। ধরলা নদীর পূর্ব পাড়ে প্রায় ৩০ একর সরকারি জমিতে এই পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

বিনোদনবঞ্চিত জেলার মানুষজন এই প্রকল্পকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন।

প্রায় ২৪ লাখ জনসংখ্যার কুড়িগ্রামে মানসম্মত কোনো বিনোদন কেন্দ্র না থাকায়, অনেক দিন ধরেই এমন একটি উদ্যোগের প্রত্যাশা ছিল। পার্কটি হলে শুধু আনন্দ উপভোগ নয়, পাশাপাশি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই।

এ প্রসঙ্গে ব্রিজপাড়ে ঘুরতে আসা শিক্ষার্থী মো. আসিফ হাসান বলেন, “ডিসি পার্ক হলে কুড়িগ্রামকে বাইরের মানুষ রোল মডেল হিসেবে দেখবে। এতে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।”

ধরলা ব্রিজপাড়ের বাসিন্দা মো. আবু সাইদ বলেন, “এই পার্ক বাস্তবায়িত হলে আশপাশের মানুষের ব্যবসা-বাণিজ্য বাড়বে ও জীবিকায় পরিবর্তন আসবে।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানান, “নাম নিয়ে কোনো আপত্তি নেই। আমাদের মূল চাওয়া হলো কুড়িগ্রামের উন্নয়ন ও কর্মসংস্থান।”

নাগরিক কমিটির সংগঠক মো. মুকুল মিয়া বলেন, “ধরলা ব্রিজের পাশে পড়ে থাকা জমি কাজে লাগিয়ে জেলার মানুষের জন্য চিত্তবিনোদনের একটি কেন্দ্র তৈরি করা হোক।”

জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে। পার্কের নাম ‘কুড়িগ্রাম ডিসি পার্ক’ রাখার প্রস্তাবটিও জেলা সমন্বয় মিটিংয়ে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “এই উদ্যোগটি আমার একক নয়; বরং জেলার রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য, কুড়িগ্রামের মানুষ যেন চিত্তবিনোদনের একটি পরিপূর্ণ জায়গা পায় এবং কর্মসংস্থানের নতুন দ্বার খুলে যায়।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews