1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কাপ্তাইয়ে “খাল খনন-স্লুইচ গেট নির্মাণ প্রকল্প” তদন্তে দুদকের অভিযান

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

কাপ্তাইয়ে “খাল খনন-স্লুইচ গেট নির্মাণ প্রকল্প” তদন্তে দুদকের অভিযান

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি :

খাল খনন-স্লুইচ গেট নির্মাণে দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম। মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় এই অভিযান পরিচালনা করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটিস্থ দুদকের সমন্বিত কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা।

কার্যালয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম রাঙ্গামাটির এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হতে অভিযোগ সংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে। অতঃপর এনফোর্সমেন্ট টিম, রাঙামাটি জেলার সড়ক ও জনপদ বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে কাপ্তাই উপজেলাধীন চন্দঘোনা ইউনিয়নের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় উপস্থিত হয়।

ঘটনাস্থলে নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে দুইটি সুইট গেইট ও সমবায় সমিতির জন্য নির্মিত একটি সেইড পরিমাপ করে। ব্যাহিক দৃষ্টিতে ২টি সুইট গেইট ও একটি সমবায় সেইড দৃশ্যমান দেখা গেলেও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে প্রতিবেদককে জানিয়েছেন দুদক কর্তৃপক্ষ।

এদিকে উক্ত অভিযানের সময় উপস্থিত থাকা একজন প্রকৌশলী স্থানীয় গণমাধ্যমকর্মীকে বলেছেন, মূলত: মার্চ মাসের ৩ তারিখে একটি নিউজ পোর্টালে কাপ্তাইয়ে খাল খনন-স্লুইস গেট নির্মাণে দুর্নীতি, গভীর ঘুমে এলজিইডি! শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে দুদক।

মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সড়ক বিভাগের নিরপেক্ষ একজন প্রকৌশলীকে নিয়ে উক্ত প্রকল্পগুলো পরিমাপ করা হয়েছে।

এদিকে দুদক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে মঙ্গলবার (২৯-০৪-২০২৫ খ্রি.)

সারাদেশে একযোগে এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাইয়েও অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানের বিষয়টি নিয়ে রাঙামাটি দুদক কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।

অভিযান নিয়ে জানতে চাইলে দুদকের কর্মকর্তা হোয়াসটঅ্যাপ বার্তায় জানিয়েছেন, ঘটনাস্থলে নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে দুইটি সুইট গেইট ও সমবায় সমিতির জন্য নির্মিত একটি সেইড পরিমাপ করে। ব্যাহিক দৃষ্টিতে ২টি সুইট গেইট ও একটি সমবায় সেইড দৃশ্যমান দেখা গেলেও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সংশ্লিষ্ট্য দায়িত্বশীল সূত্রে জানাগেছে, সময় টিভির নিউজ পোর্টালে কাপ্তাইয়ে খাল খনন-স্লুইস গেট নির্মাণে দুর্নীতি, গভীর ঘুমে এলজিইডি! এই শিরোনামে প্রকাশিত নিউজের প্রতিবেদককে অভিযানের সময় তদন্তকাজে সহযোগিতা করার লক্ষ্যে ঘটনাস্থলে উপস্থিত হতে মুঠোফোনে কল দিলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত হননি। তার নিউজে উল্লেখিত অভিযোগের সত্যতাও পায়নি সংশ্লিষ্টরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews