1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্ক স্টেট সিনেটে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ ডে হিসেবে অফিশিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে। এ জন্য একটি রেজ্যুলেশন পাস হয়েছে। রেজ্যুলেশন পাস হওয়ার পর এবার প্রথমবারের মতো আলবেনিতে ক্যাপিটল হিলে নববর্ষ উদ্যাপন করা হচ্ছে।

এই সাফল্যের পেছনে রয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল, সিনেটর সুপেলভেদা এবং অন্য সিনেটররা। তারাই ১৪ এপ্রিলকে নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলা নববর্ষ ডে হিসেবে পাস করেন।

এবার আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের ক্যাপিটল হিলে বর্ষবরণের অনুষ্ঠান হবে ২৮ এপ্রিল বিকেল থেকে রাত পর্যন্ত। সেখানে থাকবেন মুক্তধারা ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃবৃন্দ ও তাদের শিল্পীরা। এ ছাড়া কমিউনিটির লিডারদের অনেকেই উপস্থিত থাকবেন।

মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা বাপসনিউজকে বলেন, প্রথমবার বর্ষবরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। ১০০ থেকে ১২০ জনের মতো অতিথি সেখানে থাকতে পারেন। এর মধ্যে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ রয়েছেন ৮০ জন।

শিল্পী আছেন ২০ জন। এর বাইরে বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সম্পাদক বা সাংবাদিকের থাকার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস,

ঐতিহ্য ও শিল্প তুলে ধরা হবে। তিনি আরও বলেন, নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া বড় অর্জন।

আর এই কৃতিত্ব নিউইয়র্ক প্রবাসী সকলেরই। তিনি বলেন, এ বছর থেকে এই অনুষ্ঠান উদযাপন করা শুরু হয়েছে, আগামীতেও হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews