1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে বিএনপিরনেতার উপর হামলায় গ্রেফতার ০৫

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নড়াইলে বিএনপিরনেতার উপর হামলায় গ্রেফতার ০৫ 

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতার ওপর হামলায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. মিরাজ ফকিরের ওপর আওয়ামী লীগের হামলায় হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল)

সকাল ১০টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২২ এপ্রিল লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের কবজি বিচ্ছিন্নসহ চারজন আহত হন।

ঘটনার পর জড়িতরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেন। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ আজ পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সারুলিয়া গ্রামের কামরুল ইসলাম মিন্টুকে ২২ এপ্রিল মধ্যরাতে যশোর মুড়লী মোড়ে অবস্থিত তার বাড়ি থেকে, তার বড় ভাই সাজ্জাদুর রহমান কচিকে ২৩ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলার সুলতানপুর পিটিআই রোডের পাশে অবস্থিত সাতক্ষীরা সরকারি কলেজ শাখা

ছাত্রলীগের সভাপতি শাহআলম রনির বাড়ি থেকে এবং একই গ্রামের কাজী মিজানুর রহমানের ছেলে লিটন কাজীকে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের আরেকটি দল ২৪ এপ্রিল গভীর রাতে ঢাকার বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে সারুলিয়া গ্রামের বাদশা কাজী ও তার ছেলে কাজী অনিক রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews