1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নেতা। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি পোপ ফ্রান্সিসকে একজন ‘সম্মানিত ও হৃদয়বান আধ্যাত্মিক নেতা’ হিসেবে অভিহিত করেন, যিনি বিশ্বব্যাপী শান্তি, মানবতা ও আন্তঃধর্মীয় সংলাপ প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখে গেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তারেক রহমান বলেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিরল গুণের মানুষ, যার জীবনযাপন ছিল বিনয়, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি। সকল ধর্ম, জাতি ও শ্রেণির মানুষের অধিকার ও মর্যাদার পক্ষে তিনি ছিলেন নিরলস কর্মী।

তিনি আরও বলেন, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে তার অবস্থানের কারণে বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার রেখে যাওয়া আদর্শ ও শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

প্রসঙ্গত, বিশ্বের প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ ফ্রান্সিস ধর্মীয় সংস্কার, সামাজিক ন্যায় এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews