1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সুজন উদ্দিন শেখ (২৭) এবং মো. রোমান শেখ (২৯) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ এবং পিরোজপুরের নাজিপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মো. রোমান শেখ।

গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন।

শনিবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় যে সদর উপজেলার নাকশী এলাকা দিয়ে চুরি যাওয়া ইজিবাইকটি চোরচক্রের সদস্যরা বিক্রি করার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার উদ্দেশে যাচ্ছিল। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দু’জন চোর ও সবুজ রঙের ইজিবাইকটি আটক করে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার আসামিদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews