গতকাল শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার শালিখা উপজেলার শাখার উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আমীর অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মাজলিশে শূরা সদস্য মাগুরা জেলা আমীর এম বি বাকের ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমীর( ৮৮ যশোর ৪) বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার গণ-মানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস,
নড়াইল জেলা আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলা সেক্রেটারি সাইদ আহমেদ বাচ্চু এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহবান জানান
এবং সর্বস্তরে কাজ বৃদ্ধির জন্য নেতৃবৃন্দদের ময়দানে পড়ে থেকে বিজয় ছিনিয়ে আনতে উৎসাহ প্রদান করেন।






Leave a Reply