1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“ফ্যাসিবাদীদের বিচার ও মূল সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত: লালমনিরহাট জনসভায় আমিরের হুঁশিয়ারি”

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

“ফ্যাসিবাদীদের বিচার ও মূল সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত: লালমনিরহাট জনসভায় আমিরের হুঁশিয়ারি”

এম ডি নজরুল ইসলাম বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, জাতীয় নির্বাচনের পূর্বে ‘ফ্যাসিবাদীদের বিচার’ এবং ‘প্রয়োজনীয় সংস্কার’ — এই দুইটি মৌলিক শর্ত পূরণ না হলে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন নয়, এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরাও সরকারকে সহায়তা করতে প্রস্তুত।”

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ফ্যাসিবাদীদের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণ এবং ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামী এই জনসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন,
“ফ্যাসিবাদের পতন ঘটলেও তাদের দোসররা এখনও সক্রিয়। একটি বিশেষ গোষ্ঠী এখনো দেশজুড়ে চাঁদাবাজিতে লিপ্ত। জনগণ আজ এই দুষ্টচক্র থেকে মুক্তি চায়।”
তিনি আরও বলেন, “বিগত ৫৪ বছরে কোনো সরকারই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা সবাই বাংলাদেশি—এই পরিচয়েই আমাদের গর্ব। কুরআনের আলোকে একটি নতুন, ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই।”

ভারত প্রসঙ্গেও আমির বলেন,
“ভারত আমাদের প্রতিবেশী, বন্ধু রাষ্ট্র। আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক রক্ষা ও সম্মান দেখানোর দায়িত্ব ভারতেরও আছে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন,
“সেনাবাহিনীর কাঠামো ধ্বংস করে তারা শুরু করেছে আর জামায়াতকে নিষিদ্ধের মধ্য দিয়ে তাদের খেলাটা শেষ করেছে। ইতিহাস সাক্ষী, কোনো সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।”

সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল ফিরোজ হায়দার লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মমতাজ আলী এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

জনসভায় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ৫ লক্ষাধিক মানুষের উপস্থিতির লক্ষ্য থাকলেও বাস্তবে জেলার ৫ উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তবে জনসভার মঞ্চে ছিল আত্মবিশ্বাসী স্লোগান: “সংস্কার চাই, ইনসাফ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই!”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews