1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‎চুয়াডাঙ্গায় চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন, শরীরে আগুন

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

‎চুয়াডাঙ্গায় চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন, শরীরে আগুন

‎এস এমন রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
‎

‎চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কাপড় চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের পর শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
‎
‎উপজেলার হারদী ইউনিয়নের খালপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত ওই যুবককে গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামের সহায়তায় ওসমানপুর ফাঁড়ি পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।
‎নির্যাতনের শিকার ব্যক্তি উপজেলার কুমারী ইউনিয়নের ফারাজী পাড়ার পচা ফারাজীর ছেলে বজলু ফারাজী (৩৫)।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, হারদি গ্রামের কালু হোসেনের স্ত্রীর একটি কাপড় চুরির অভিযোগ ওঠে বজলু ফারাজীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চুরি করা সেই কাপড় পরে তিনি বিভিন্ন বাড়ির জানালায় উঁকি দিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে কালু হোসেন জানালা দিয়ে এক ব্যক্তিকে উঁকি দিতে দেখেন। তখন তিনি সন্দেহভাজন বজলুকে ধরে ফেলেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বজলুকে একটি কাঁঠাল গাছে বেঁধে সারারাত নির্যাতন চালান।
‎
‎একপর্যায়ে বজলুর পরিহিত কাপড়ে এক অজ্ঞাত ব্যক্তি আগুন ধরিয়ে দেন। তখন বজলু প্রাণভিক্ষা চেয়ে চিৎকার করতে থাকেন।
‎তবে নির্যাতনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
‎
‎খালপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রাতের আঁধারে চুরি করতে গিয়ে বজলু নামে একজনকে আটক করে এলাকাবাসী। পরে অনেকে তাকে মারধর করেছে। বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিয়ে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করি।
‎
‎আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন বজলু ফারাজী নামে এক যুবক। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews