1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় তরমুজ কেনা কে কেন্দ্র করে দুইজন জখস, ৪দিন পর এক যুবকের মৃত্যু

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় তরমুজ কেনা কে কেন্দ্র করে দুইজন জখস, ৪দিন পর এক যুবকের মৃত্যু

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় তরমুজ কেনা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিপুন সাহা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

নিহত নিপুন সাহা চুয়াডাঙ্গা শহরের বড়বাজার পাড়ার স্থায়ী বাসিন্দা এবং কৃষ্ণ সাহার ছেলে।
নিহতের মা কাজল রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে পুলিশের অনুমতি নিয়ে ছেলের মরদেহ চুয়াডাঙ্গায় আনা হবে।

জানা যায়, শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের টাউন ফুটবল মাঠের সামনে দুর্বৃত্তরা নিপুনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেলে পাঠায়। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শুক্রবার (১১ এপ্রিল) বড়বাজার এলাকায় তরমুজ কেনাবেচাকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিরোধ হয়। ওই বিরোধ থেকে এই হামলা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বড়বাজারে একটি তরমুজ ক্রয়ের পর তা সাদা পাওয়ায় এক ক্রেতা ফেরত দিতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই রাতেই বিক্রেতা পক্ষের রুবেল ইসলাম রুবু ও আমিরুল ইসলাম কপের আঘাতে জখম হন। নিপুন সাহা এ ঘটনায় রুবেল ও আমিরুলের পক্ষে অবস্থান নেন। পরদিন শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews