1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে দুদকের লোক পরিচয়ে বাড়ি দখলের অভিযোগ

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মণিরামপুরে দুদকের লোক পরিচয়ে
বাড়ি দখলের অভিযোগ

যশোর অফিস :

মণিরামপুরের হানুয়ার গ্রামের আব্দুল ওহাবের বসত বাড়ি দখল করার ষড়যন্ত্র করছে এনামুল হক মিলন ও তার লোকজন। এরই মধ্যে মিলন বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করে দিয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মিলন দুদকের লোকপরিচয় দিয়ে পুলিশকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। বুধবার প্রেসক্লাব যশোরের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আব্দুল ওহাবের ছেলে অলিয়ার রহমান।

লিখিত বক্তব্যে অলিয়ার রহমান বলেন, মণিরামপুরের হানুয়ার মৌজার সাবেক ২২৭৫ হাল ২১০৪ দাগের ১২ শতক জমি আমার পিতা পার্শ্ববর্তী গ্রামের চাঁদ আলী ও আব্দুল খালেকের কাছ থেকে ক্রয় করেন। এরপর আমার পিতা এ জমিতে বসত বাড়ি নির্মাণ করে অদ্যাবধি বসবাস করে আসছেন।

গত ৩ এপ্রিল আমাদের জমির পাশের জমির মালিক এনামুল হক মিলন তার জমির সাথে আমাদের বাড়ি ঘিরে বাউন্ডারি দিতে আসেন। এ সময় আমরা বাধা দিলে মিলন ও তার লোকজন আমাদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ ঘটনায় পরদিন মিলনসহ কয়েকজনকে বিবাদী করে মণিরামপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে পরদিন মণিরামপুর থানার এএসআই ফিরোজ হোসেন ঘটনাস্থলে আসেন।

এতে মিলন চরমভাবে ক্ষিপ্ত হয় এবং নিজেকে দুদকের লোক পরিচয়ে পুলিশ কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর মিলন ও তার লোকজন আমাদের বাড়িসহ তার জমির বাউন্ডারির কাজ শুরু করে।

তিনি বলেন, থানায় অভিযোগ দেয়ায় মিলন আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা করলে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে মিলন ও তার লোকজন।

যে কোন সময় মিলন ও তার লোকজন আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews