1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে পারিবারিক বিরোধে লোহার রডের আঘাতে বৃদ্ধ গুরুতর আহত

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মণিরামপুরে পারিবারিক বিরোধের জেরে আব্দুল হক (৬৫) নামে এক বৃদ্ধকে মারধর করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর তিন ভাতিজার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হক জামজামি গ্রামের মৃত আমিন আলী গাজীর ছেলে। অভিযুক্তরা হলেন তাঁর ভাতিজা অলিয়ার রহমান (৩৫),হাসিবুল রহমান (৪০) ও জাকির হোসেন (৪০)।

পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী,পরিবারের এক সদস্যের সঙ্গে জাকির হোসেনের কথিত পরকীয়া সম্পর্কের বিষয় নিয়ে কথা বলতে গেলে আব্দুল হকের সঙ্গে অভিযুক্তদের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews