1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ উদযাপন তরল সিটির মেয়র

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ উদযাপন তরল সিটির মেয়র

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পরপর তৃতীয়বারের মত নিউইয়র্কে সিটি মেয়র এরিক এডামসের শাসনকালে গ্রেসি ম্যানসনে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হলো। গত বৃহস্পতিবার ,৩ এপ্রিল বিকেলে বাংলাদেশ হেরিটেজ নামের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী ইমিগ্রান্ট যোগ দেন। এই অনুষ্ঠানে মুহূমুর্হূ করতালির মধ্য দিয়ে মেয়র অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আপনাদের মত কম্যুনিটি এই সিটিতে আছে বলেই আজ আমি নিউইয়র্ক সিটির মেয়র। তিনি বলেন, এই সিটিতে আমাদের যতখানি প্রয়োজন আপনাদের, ঠিক ততখানি আপনাদেরও প্রয়োজন আমাদের। এটা এক পাক্ষিক নয়।

মেয়র বলেন, আমি মনে করি আমি যা করতে পারি, আপনারাও তাই পারেন।এরিক এডামস বলেন, এদেশে এসে প্রথম প্রথম ভাষার সমস্যা থাকে, তারপর কঠোর পরিশ্রম করে, পরিবার পরিজনদের নিজ দেশ থেকে এনে, একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করে, ছেলেমেয়েদের ভালো স্কুলে ভর্তি করে এই সিটিতে মাথা তুলে দাঁড়ানোর প্রচেষ্টা সকল ইমিগ্রান্ট গ্রুপের। আপনারা তাদের মধ্যে অন্যতম।

তিনি বলেন, আমরা আপনাদের বলি না আমেরিকান—বাংলাদেশী। যেমন আমি নিজেকে বলি না আমেরিকান—আফ্রিকান। আমেরিকা বলে, আপনারা সবসময় নিজের দেশকে সামনে রাখুন। (অর্থাৎ বাংলাদেশী—আমেরিকান)।
মেয়র এরিক এডামস বলেন, আপনারা নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় মুসলিম কম্যুনিটি। সিটির সর্বত্র আপনাদের পদচ্ছাপ দেখা যায়। ব্রুকলীনে ম্যাকডোনাল্ড এভেন্যুতে, ব্রংক্সে এবং কুইন্সে গেলে আমি বাংলাদেশীদের স্মল বিজনেস দেখতে পাই। আমি দেখি আপনারা আইন ভঙ্গকারী নন, বরং আইন রক্ষাকারীদের সহায়তা করেন। এমন কি এনওয়াইপিডিতেও আপনাদের দেখি।

তিনি বলেন, আমি দেখি আপনারা মসজিদে প্রার্থনা করছেন। আমি দেখি আপনারা আপনাদের শিশু সন্তানদের কীভাবে আদর দিয়ে বড় করছেন। এই সিটিকে শক্তিশালী করে তুলছেন।
তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সিটিতে আপনারা শক্তিশালী ভয়েস হয়ে প্রসারিত হচ্ছেন। আপনাদের এখন উচিত হবে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে আরো শক্তিশালী হওয়ার। তখন আপনাদের আর অন্য কম্যুনিটির কোনো প্রতিনিধিকে সমর্থন জানাতে হবে না, আপনারা নিজেদের প্রার্থীকেই নির্বাচিত করতে পারবেন।

সবশেষে তিনি বলেন, আপনাদের কম্যুনিটিকে ভালোবাসি। আমি দেখতে চাই আপনারা ক্রমশ বড় হচ্ছেন, শক্তিশালী হচ্ছেন। একদিন এই পোডিয়ামে দাঁড়িয়ে আপনাদের মধ্য থেকে কেউ একজন বলবে, ‘I’m proud to be the first Bengali to be the mayor of the City of New York’। আমি যদি হতে পারি আপনারাও হতে পারবেন।
বাংলাদেশ সোসাইটির আয়োজনে বাংলাদেশ হেরিটেজ অনুষ্ঠানে সিটি হলের পক্ষ থেকে সমন্বয় করেন চিফ এডমিনিস্ট্রেটিভ এন্ড ফিনানশিয়াল অফিসার মির বাশার।

অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা সহ বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন মির বাশার।
বাংলাদেশ হেরিটেজ ডে’র উদযাপন উপলক্ষে মেয়র এরিক এডামস বাংলাদেশ কম্যুনিটির চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেন। এঁরা হলেন সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান এম.এম. শাহীন, নুশরাত ফজল, জয়া করিম ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম।খবর বাপসনিউজ ।

শুরুতে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র অফিসের কম্যুনিটি এ্যাফেয়ার্সের মুসলিম লিয়াজন মেহেদি হাসান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ, অনীক রাজ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews