1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৬ এপ্রিল) সকালে এক শোক বার্তায় তিনি বলেন, এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীর সমব্যথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।

তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমার শোকাহত পরিবারকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।

তারেক রহমান বলেন, আমি এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

এদিকে আরেক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মেধা ও শ্রম দিয়ে তিনি তার সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, ধর্মপরায়ণা ও পরোপকারী মহিলা হিসেবে এস ইউ এফ মুকরেমা রেজা প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মৃত্যুকালে মুকরেমা রেজা দুই ছেলে,

এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোক বিহ্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন।

শোক বার্তায় এস ইউ এফ মুকরেমা রেজার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুকরেমা রেজা। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews