1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেখ হাসিনা আমলের সব অসম চুক্তি বাতিল করতে হবে: মির্জা আব্বাস

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনা আমলের সব অসম চুক্তি বাতিল করতে হবে: মির্জা আব্বাস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তবে, যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়, তাহলে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি।’

বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনাকে ফেরত আনার মাধ্যমে তার বিচার হতে হবে।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কিসের আলোচনা! চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, সব বাতিল করতে হবে। সীমন্ত হত্যা বন্ধ করতে হবে।

এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নানারকম কথা বলা হচ্ছে। কিন্তু, এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কী করার আছে? নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়েছেন। সেখানে ড. ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই।

মির্জা আব্বাস বলেন, কচু বাগানে শুকরের উপদ্রব শুরু হয়েছে। জারজ মিল্টন গালি দিয়েছে আব্বাসকে, সেটা সমর্থন দিয়েছে পিনাকী। জঘন্য ভাষায় গালি দেয়া কোনো ভদ্র লোককে মানায় না। তারা যা খুশি তাই করছে। এই পিনাকীরা সবাইকে ধরবে, ড. ইউনূসকেও তারা ধরবে। যারা ভারতকে ভালোবাসে, তারাই বাংলাদেশকে ভালো থাকতে দেবে না। তারা দেশের কোনো সরকারকে কখনোই স্থিতিশীল থাকতে দেবে না।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। তবে, যে সংস্কার জনগণের স্বার্থের বাইরে থাকবে, তা মেনে নেওয়া হবে না।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews