1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল, সফল করার আহ্বান

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৩ এপ্রিল, সফল  করার আহ্বান

 হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ 

বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের প্রস্তুতি শেষ পর্যায়ে।

আগামী ১৩ এপ্রিল রোববার বেলা ১১টায় নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউতে (৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত) এই প্যারেড অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি প্যারেডের আয়োজক। এতে সহযোগিতা করছে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস। খবর বাপসনিউজ ।

বাংলাদেশ ডে প্যারেডের অন্যতম আয়োজক ফাহাদ সোলায়মান  বাপসনিউজকে জানান, বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও নেতারা অংশ নেবেন।

এছাড়াও বাংলাদেশের বহু সেলিব্রেটি প্যারেডের সম্মুখসারিতে থাকবেন। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরাও উপস্থিত থাকবেন এই প্যারেড। সবার উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেবে।

বাংলাদেশের সেলিব্রেটিদের মধ্যে প্যারেডে অংশ নেবেন- অপূর্ব, নওশীন মৌ, দেবাশীষ বিশ্বাস, রিচি সোলায়মান, প্রতীক হাসান, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, নোভা ফিরোজ, কাজী মারুফ, নাদিয়া আহমেদ প্রমুখ।

বাংলাদেশ ডে প্যারেড সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ফাহাদ সোলায়মান। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী  বাপসনিউজকে জানান, এ পর্যন্ত প্রায় ২৫টি সংগঠন প্যারেডে অংশ নিতে নিবন্ধন করেছে।

আরো অনেক সংগঠন নিবন্ধনের জন্য আগ্রহ দেখিয়েছে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার। তিনি বাংলাদেশ ডে প্যারেড সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews