1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওসির বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় সংবাদকর্মীদের, ব্যবস্থা নিতে বললেন ফখরুল 

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ওসির বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় সংবাদকর্মীদের, ব্যবস্থা নিতে বললেন ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের কাছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এসব অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই ব্যবস্থা নেওয়ার কথা তিনি।

সংবাদকর্মীদের অভিযোগ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ধর্ষণ, খুন, চুরি ডাকাতি ও ছিনতাইসহ অপরাধ প্রবণতা বেড়েছে। সেইসঙ্গে আসামিদের আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া, মামলা বাণিজ্য চরম আকারে রূপ নিয়েছে সদর থানায়। খোদ ওসি শহিদুর রহমান এসবের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন সংবাদকর্মীরা।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে। এর আগে আওয়ামী লীগের ধামাধারা পুলিশ প্রশাসন ছিল। আওয়ামী লীগ যা বলতো তারা তাই করতো। ফলে যেখানে পুলিশের প্রয়োজন বা যেটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা সেখানে সেরকম ব্যবস্থা নিচ্ছে না।

তিনি বলেন, এই ওসির (শহিদুর রহমান) বিরুদ্ধে আমাকে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেনি। আপনারা (সাংবাদিকরা) অভিযোগ করলেন,

আমি তার ব্যাপারে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করতে বলব। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারকে বলব ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews