1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওয়াশিংটন ডিসি বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ওয়াশিংটন ডিসি বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিএনপির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ভার্জিনিয়ায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন এবং ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, ১৯৭১ সালে জাতি যখন এক প্রান্তিকাল অতিক্রম করছিল সেই সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? তখন আমাদের নেতা বীর সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে স্বাধীন হয়েছে আমাদের দেশ। আর এই স্বাধীনতার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।

খালেদা জিয়া কারাগারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও অন্যায়ের সঙ্গে আপস করেননি উল্লেখ করে ফরিদা ইয়াসমি বলেন, স্বাধীনতার পর দেশে বারবার যখন গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই আপসহীন নেত্রী ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের পক্ষে আপসহীনভাবে কাজ করে গেছেন। এ জন্য তাকে কারাগারে যেতে হয়েছে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ বলে দাবি করে ঢাকা মহানগর মহিলা দলের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও দলকে সু সংগঠিত করে রেখেছেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ওয়াশিংটন ডিসি বিএনপির সহ সভাপতি শাহাদাত এইচ সোহরাওয়াদী, কাজী এম রহমান, মজনু মিয়া, জাহিদ খান, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক খালেদ তাফাদার, প্রকৌশলী জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, সাঈদ হায়দার, সাংগঠনিক সম্পাদক, দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, জাহাঙ্গীর খান, জহিরুল ইসলাম, আবুল হাসেম আজাদ, দপ্তর সম্পাদক আরিফ উল ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারী পল্লব প্রমুখ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews