1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস: মির্জা ফখরুল

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে। যারাই নির্বাচিত হবে সেই সংস্কার করবে। সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস। সংস্কার সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য। ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল তারা। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তাভাবনা পরিবর্তন করেছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা কথাবার্তা বলেছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান। চীন যেহেতু একটি সমৃদ্ধশালী দেশ, ব্যবসায়ী পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবেও রয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও তারা বাংলাদেশের ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা সু-সম্পর্ক রেখেছি। অন্তবর্তীকালীন সরকার বিএনপির সমর্থন এবং ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছেন।
সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা করছি। আমাদের দলের পক্ষ থেকে মতামতগুলো সংস্কার কমিশনকে দিয়েছি। এ বিষয় নিয়ে আগামীতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন। সব ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে।

তিনি বলেন, সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস। সংস্কার সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে। রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা সু-সম্পর্ক রেখেছি।

এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews