1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় ইউপি নায়েব ইউনুসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

লোহাগড়ায় ইউপি নায়েব ইউনুসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় জনগণ।

রবিবার (২৩ মার্চ ) দুপুরে লোহাগড়া উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী সাধারণ জনগণ, স্থানীয় সচেতন নাগরিক,

কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নায়েব ইউনুস দীর্ঘদিন ধরে জমির নামজারি, খারিজ ও পর্চা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে ঘুষ ছাড়া কোনো ফাইলই এগিয়ে নেন না।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, নায়েব ইউনুস সাধারণ মানুষকে নানা অজুহাতে হয়রানি করেন, দাফতরিক কাজ দিনের পর দিন বিলম্বিত করেন এবং

 ভূমি সংক্রান্ত বিষয়ে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করেন। এছাড়া, তিনি নকল কাগজপত্র তৈরির মাধ্যমে অসাধু চক্রকে সুবিধা প্রদান করছেন বলেও অভিযোগ ওঠেছে।

মানববন্ধনে উপস্থিত একাধিক ভুক্তভোগী বলেন, “সরকারি সেবা পেতে আমাদের ঘুষ দিতে বাধ্য করা হয়। ঘুষ না দিলে বছরের পর বছর আমাদের কাজ আটকে রাখা হয়। আমরা দুর্নীতিমুক্ত ভূমি সেবা চাই।”

বক্তারা অবিলম্বে নায়েব ইউনুসকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক,

 অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

এদিকে,নায়েব ইউনুসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত তার অপসারণসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews