1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশ‍ব‍্যাপী সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জে এস ডি’র বিবৃতি

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

দেশ‍ব‍্যাপী সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জে এস ডি’র  বিবৃতি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, যুক্তরাষ্ট্র এর নেত‍ৃবৃন্দ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, লাগামহীনভাবে দেশব‍্যাপী সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাস চলছে। এ লাগাম টেনে ধরতে সরকারের আরো কঠোরভাবে হস্তক্ষেপ প্রয়োজন।  বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা

মনুষ্যত্বের মহিমাকে ভুলুন্ঠিত করে। সরকারের পাশাপাশি আমাদের সকলকে এই  মনুষ্যত্ব বিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলতে হবে।এক একটি মানবিক সমাজ এবং সুশাসন, প্রতিটি ব্যক্তিকে স্বমহিমায় ও পূর্ণ আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারে। এই ধরনের উপযোগী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল – জে এস ডি, অংশীদারিত্বের গণতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্ত হাজির করেছে।খবর বাপসনিউজ ।

  জীবনবিমুখ বা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো মতাদর্শ কিংবা ভাবধারা আমাদের সমাজ গ্রহণ করবে না। সমাজ-বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের গতিপথের পরিবর্তন করা যায় না। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নারীকে ঘরে আবদ্ধ রাখার মতো কোনো প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মতবাদকে চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।

বিবৃতি প্রদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন- দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির  সহ সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসাইন, মুলধারার রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূইঁয়া,  দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, যুক্তরাষ্ট্র জে এস ডি’র উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন,যুক্তরাষ্ট্র  জেএসডি’র আহবায়ক এনামুল হায়দার, যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন আহমেদ শামীম,জাকির হোসেন স্বপন, তছলিম উদ্দিন খান, আরজু হাজারী,

মোহসিনুর রহমান সবুজ, মোহাম্মদ রফিক উল‍্যাহ, চৌমুহানী সরকারি কলেজের সাবেক ভি,পি, আবদুল মান্নান, যুক্তরাষ্ট্র জে এস ডি’র অন্যতম নেতা গাজী আযম বাদল, হারুনুর রশীদ, ফারুক হোসেন, ফজলুল হক, যুক্তরাষ্ট্র জে এস ডি নেত্রী রোকেয়া বেগম, সাবেক ছাত্রনেতা আজিজুল হক, গোলাম ফারুক প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews