1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ করেছে জেএসএফ

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ করেছে জেএসএফ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশ”র পক্ষে সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন গত বুধবার,১৯ মার্চ ২০২৫ এক বিবৃতিতে বলেছেন,কয়েক সপ্তাহ আগেই গাজার বহু ফিলিস্তিনি নিজেদের বাড়িতে ফিরে আসতে শুরু করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে দীর্ঘ সময় শরণার্থী জীবন কাটানোর পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন তারা। কিন্তু ইসরায়েলের নতুন হামলা ও উচ্ছেদ আদেশের কারণে আবারও তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আজ ভূমিহীন , বাসাবাড়ি মাঠির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। লক্ষ লক্ষ মানুষ হতাহতের পর ও ইসরায়েলের উপর বিশ্বের চাপ তেমন লক্ষ্য করা যাচ্ছে না।

বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থাগুলোও গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বহু দেশ কিন্তু অবৈধ ইসরায়েল সকল মানবিক চুক্তি লঙ্গন করে আমেরিকার ইন্দনে হামলা চালিয়ে যাচ্ছে । গতকাল মঙ্গলবার রাত থেকে গাজাজুড়ে যে হামলা চালিয়েছে ইসরাইলী বাহিনী, তাতে এ পর্যন্ত ২ শতাধিক নিহতের সংবাদ পাওয়া গেছে। এ হামলার পরিকল্পনা বেশ আগেই করা হয়েছিল বলে সিএনএনকে জানিয়েছেন ইসরাইলের এক সেনা কর্মকর্তা।

সিএনএনকে ওই কর্মকর্তা বলেন, “এবারের লক্ষ্যবস্তু হলো হামাসের মাঝারি পর্যায়ের কমান্ডার, নেতৃত্বে থাকা লোকজন এবং তাদের অবশিষ্ট স্থাপনাগুলো। যতদিন প্রয়োজন হয়, ততদিন এই হমলা চলবে এবং শুধু বিমান অভিযানেই এটি সীমাবদ্ধ থাকবে না। আপাতত এর চেয়ে বেশি আর কিছু আমরা বলতে পারছি না।” ওই কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে অভিযানের শুরু থেকে এর সার্বিক গতিবিধি লক্ষ্য করছেন ইসরাইলের সেনাপ্রধান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেটের প্রধান। উভয়েই অবস্থান করছেন তেল আবিবে অবস্থিত সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে। সেনাবাহিনীর অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মতদ্বৈততার জেরেই এ হামলা চালানো হয়েছে।খবর বার্তা সংস্থা বাপসনিউজ ।

যে চুক্তির ভিত্তিতে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছিল গাজায়, সেটি তিনটি স্তর বা পর্যায়ে বিভক্ত। প্রথম স্তরে হামাসের কব্জায় থাকা জিম্মি ও ইসরাইলের কারাগারগুলোতে থাকা বন্দি বিনিময়ের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণসামগ্রী সরবরাহ স্বাভাবিক করার শর্ত ছিল। দ্বিতীয় স্তরের শর্ত ছিল যে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নেবে ইসরাইল। চুক্তির নথি অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় স্তরে প্রবেশের আলোচনা শুরু করার কথা ছিল হামাস, ইসরাইল ও মধ্যস্ততাকারীদের মধ্যে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চুক্তির দ্বিতীয় পর্যায়ে প্রবেশের জন্য আগ্রহী ছিল হামাস, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারে একেবারেই সম্মত ছিল না ইসরাইল। এই নিয়ে দুই পক্ষের চলমান অচলাবস্থার মধ্যেই মঙ্গলবার রাতে গাজায় ফের বিমান হামলা শুরু করল ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

গাজার জনগণের ওপর হামলা বন্ধ করার এবং মানবিক সাহায্য সরবরাহের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জেএসএফ বাংলাদেশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews