1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও মহিলা কে কুপ্রস্তাবের অভিযোগ

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নড়াইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি
টিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও মহিলা কে কুপ্রস্তাবের অভিযোগ

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি ;

নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্ৰামের রেজাউল শেখের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ এস আই সালাম ও তার সংগীয় ফোর্স সহ ১৭ মার্চ ২০২৫ তারিখ সোমবার আনুমানিক দুপুর ১ টার দিকে কোন প্রকার অনুমতি ছাড়াই রেজাউল শেখের বাড়ির ২ টি রুম ও গোয়াল ঘর তল্লাশি করে বাড়ির আসবাবপত্র এ্যালোমেলো করে ফেলার অভিযোগ উঠেছে।

এবং ঘরে থাকা টাকা থেকে ৪ হাজার টাকা তারা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেছে রেজাউল শেখ ও তার স্ত্রীর।
রেজাউল শেখ বলেন , আবগারি পাটি আমার ছেলে আজাদ শেখকে অন্য একটি বাড়ি থেকে ধরে নিয়ে আমার বাড়িতে আসে, তখন আমার ছেলে আজাদ শেখের কাছে তারা কিছুই পায়নাই ।

তার পর তারা কোন প্রকার অনুমতি ছাড়াই আমার ২ টি রুম ও গোয়াল ঘর তল্লাশি করে ঘরের আসবাবপত্র ফেলে ঘরে বসবাস করার অনুপযোগী করে ফেলে। এলাকার ছোট বড় সকলেই বলেন আজাদ শেখের কাছে তারা কিছুই পায়নাই কিন্তু ঘরের মধ্যে ঢুকে রুম গুলো তল্লাশি করে ঘরের ভেতর থাকা দ্রব্য সামগ্রী গুলো নষ্ট করে ফেলেছে। কিন্তু তারা কোন প্রকার মাদকদ্রব্য পায়নাই।

রেজাউল শেখ ও তার স্ত্রী আরো বলেন, গত কিছুদিন পূর্বে এই আবগারি পাটি আমার বাড়িতে এসে ঘরের রুম গুলো তল্লাশি চালিয়ে শুধু মাত্র একটি মাটির কোলকে পেয়েছিল, কিন্তু কোন প্রকার মাদকদ্রব্য পায়নাই , তার পরও আমাকে তারা ধরে নিয়ে গিয়ে ভ্রাম্যমান করে একমাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। ওই দিন আমাকে ও আমার পরিবার কে ভয়ভীতি দেখিয়ে তারা ২৫ হাজার টাকা ও হাতিয়ে নেয়।

আজ ১৭ মার্চ সোমবার দুপুর ১ টার দিকে আবার ও ওই আবগারি পাটির ৮/৯ জনের একটি দল আমাদের বাড়িতে এসে কোন প্রকার অনুমতি ছাড়াই মাদকদ্রব্য খুজার নামে ঘর তল্লাশি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর সহ ঘরের মধ্যে থাকা ব্যবহারের দ্রব্যসামগ্রী গুলো এলোমেলো করে ফেলে এবং ঘরের মধ্যে তারা কিছুই পায়নাই।

আজাদ শেখের স্ত্রী আরিফা বেগম বলেন, আমি নাম জানিনা, দেখলে চিনবো এই দলের একজন আমাকে কু প্রস্তাব দিয়েছে। উক্ত বিষয় নিয়ে অভিযুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএস আই সালাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews