1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আলমডাঙ্গায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অফিসঃ শুরু হোক গর্জন, রুখতে হবে ধর্ষণ, এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা, আলমডাঙ্গা শাখা।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪টায় আলমডাঙ্গা হাইরোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা, আলমডাঙ্গা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন,অত্র শাখার সভাপতি আল-আমিন হোসেন, সহ সভাপতি মানোয়ার মাস্টার,

সেক্রেটারি খায়রুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সচিব হারুন-অর -রশীদ,নারী ও শিশু বিষয়ক সচিব সুরভী খাতুন, জান্নাতুল ফেরদৌস ঊষা, মাদক নিরাময় বিষয়ক সচিব সাদ্দাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা আলমডাঙ্গা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ লিয়াকত আলী, অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার বিভাগীয় কমিটির সেক্রেটার রেদোয়ান, জেলা সভাপতি লাল্টু মল্লিক, আলমডাঙ্গা শাখার সিনিয়র সহ-সভাপতি ইউনুছ আলী মন্ডল,

যুগ্ম সাধারণ সম্পাদক শারাফাত রাসেল, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রাকিব রনি,সাংগঠনিক সচিব মোস্তাফিজুর রহমান, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাডঃ ইকরামুল হক, আব্দুস সামাদ, অর্থসচিব রফিকুল ইসলাম, দপ্তর সচিব সাইদুল ইসলাম জাহিদুল ইসলাম, গণসংখ্যা বিষয়ক সচিব ইউনুস মাস্টার, ,যুব সচিব ডন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শরীয়ত উল্লাহ আলিফ,সহ মাদক নিরাময় সচিব সালাউদ্দিন মুক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সচিব হুমায়ন কবির , মিনারুল,মামুন, নাহিদাসহ অনেকেই।

এছারাও বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি মিলন, রাকিব মাহমুদ, সাদী, রজনী, সাকিব, নারী উদ্দোক্তা হেলেনা আক্তার কামনা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না। মাগুরায় বোন আছিয়া শুধু ধর্ষিত হয়নি, ধর্ষিত হয়েছে সারা বাংলা। ধর্ষক কোন দলের নয় ।

বিগত ২০১০ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত আলমডাঙ্গায় যে কয়টি ধর্ষণ হয়েছে তারা সঠিক বিচার পাইনি। এমনকি থানায় অভিযোগ দেয়ার পরও হুমকি ধামকি দিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করে ধর্ষণে শিকার পরিবারকে। তাই ধর্ষককে কোন রকম ছাড় নয়।

আছিয়া ধর্ষণের সাথে জড়িত আসামীকে দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য অনুরোধ করা হয়, পাশাপশি নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানানো হয়। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা এই বাংলায় আর না ঘটে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews