1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় নারী দিবসে মহিলা দলের ইফতার মাহফিল

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় নারী দিবসে মহিলা দলের ইফতার মাহফিল

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস-(২০২৫) উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার ভবনে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।

জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা জাহান, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজারা খাতুন, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার পলি, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পিয়ারা বেগম এবং দর্শনা উপজেলা মহিলা দলের আহ্বায়ক নিলুফা খাতুন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, মির্জাপুর ফরিদুল ইসলাম শিবলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিলাস, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানসহ দলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নারীরা মায়ের জাত, তাদের সম্মান সবার উপরে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের যথাযথ সম্মান প্রদান করা হবে। কারণ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলের নেতা তারেক রহমান নারীদের প্রতি সম্মান প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গার সফল নারী সাবেক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মৌ সুফা বেগমসহ ১০ নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে জেলা বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews