1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মায়ের সঙ্গে কথা বলে মাগুরার সেই শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মায়ের সঙ্গে কথা বলে মাগুরার সেই শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শনিবার (৮ মার্চ) শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান।

পরে নয়ন সাংবাদিকদের বলেন, শিশুটির সব রকম চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তার পরিবারের দায়িত্বও নিয়েছেন তিনি। দরিদ্র শিশুটির পরিবার যেন কোনো অসহায়ত্ব বোধ না করে, সেদিকে তিনি আমাদের খেয়াল রাখতে বলেছেন। একই সঙ্গে দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সেদিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানিয়েছেন, এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে প্রক্রিয়া চলছে।

এদিকে শিশু নির্যাতনের ঘটনায় দুইজন পুলিশ হেফাজতে আটক থাকলেও শনিবার সকালে বড় বোনের শ্বশুর ও স্বামীর পর তার ভাশুর ও শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে ঢামেক সূত্র জানিয়েছে, শিশুটির চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসার সব ব্যয় বহন করবে ঢামেক।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। তার জিসিএসের মাত্রা চারে নেমে এসেছে। শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন, এখনও জ্ঞান ফেরেনি।

তিনি জানান, হত্যার চেষ্টার সময় শিশুটি গলাতে যে আঘাত পেয়েছে সেটার জন্য নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে।  শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শিশুটির মামা জানিয়েছেন, শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখনও সেখানেই আছে। তবে অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা জেলা সদরের নান্দুয়ালী মাঠপাড়ায় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটি। নির্যাতনের পর শিশুটিকে উদ্ধার করে প্রথম জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকে নেওয়া হয়।

আনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews