1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে গলা কেটে স্ত্রীর শরীরে আগুন দেয়া পাষন্ড স্বামী আটক

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

নড়াইলে গলা কেটে স্ত্রীর শরীরে আগুন দেয়া পাষন্ড স্বামী আটক

নড়াইল সদর উপজেলায় সড়াতলা গ্রামের আছিয়া বেগম(২২) নামে এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তার স্বামী রনি শেখ(২৪) ও তার প্রধান সহযোগী আব্বাস ফকির(২২) সহ মোট ৫ জনকে আটক করেছে নড়াইল জেলা পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) ভোর রাতে আছিয়ার স্বামী রনি শেখকে নড়াইল জেলার কালিয়া থেকে এবং রনির প্রধান সহযোগী আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে হত্যাকান্ডের পনের ঘন্টার মধ্যে আটক করা হয়।

এর আগে ঘটনার পরপরই রনির বাবা মো: লিটু শেখ(৫৫) এবং তার দুই ভাই ইমরান শেখ(২৮) ও রুবেল শেখকে(২৬) আটক করে পুলিশ।

আটককৃতরা হল রনি শেখ নড়াইল সদরের সড়াতলা গ্রামের মো: লিটু শেখের ছেলে এবং আব্বাস ফকির ওই গ্রামের জামির ফকিরের ছেলে। পেশায় দুজনে একটি বেসরকারি সীম কোম্পানির বিপনন কর্মী।

উল্লেখ্য ,সাড়ে তিন বছর আগে নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামের রনি শেখ একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সে আছিয়াকে নির্যাতন করতো।

 গত শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে রনি শেখের নিজ বাড়িতে তার বন্ধু ও সহকর্মী আব্বাস ফকিরের সহযোগীতায় আড়াই বছরের শিশু সন্তান বায়জিদের মা আছিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। আঘাতে ঘাড় থেকে গলা অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আছিয়ার শরীরসহ বিছানায় আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

 পুলিশ সুপার (এসপি) জনাব মোসা: সাদিরা খাতুন বলেন, পূর্বপরিকল্পিত এই বর্বর হত্যাকাণ্ডের পেছনে থাকা আছিয়ার স্বামীসহ মামলার পাঁচ আসামীকে ঘটনার পনের ঘন্টার মধ্যে নড়াইল জেলা পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্রঃ স্বাধীন কণ্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews