1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

নড়াইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে এড. ফায়েকুজ্জামান ফিরোজকে সভাপতি ও সিকদার হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

নড়াইল জেলা জাতীয় পার্টির আয়োজনে সম্মেলনে জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক।
দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনিন সুলতানা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু ও শেখ আলমগীর হোসেন,

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা যুবায়ের হোসেন, জাতীয় কৃষকপার্টির ভাইস চেয়ারম্যান শেখ জামাল ও সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, খুলনা বিভাগীয় জাতীয় কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ রায়, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সাইদ মেম্বর, সাধারণ সম্পাদক বদরুজ্জামান, কালিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ ফসিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম লিয়াকত হোসেন হেকমত, লোহাগড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ এলাহী মোল্যা, সাধারণ সম্পাদক রকিবুল হাসান ইমন, নড়াগাতী থানা জাতীয় পার্টির সভাপতি লাকি লস্কার প্রমুখ। এছাড়া যশোর, মাগুরাসহ বিভিন্ন এলাকা থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

বক্তব্যকালে প্রধান অতিথি সাহিদুর রহমান টেপা বলেছেন, আমরা এমনই একসময় নড়াইলে সম্মেলন করছি যখন এদেশের মানুষ রাজনৈতিকভাবে অস্থিতিশীল। মানুষ খাদ্যের এবং নিরাপত্তার অভাব বোধ করছে। লুন্ঠন, রাহাজানি, হত্যা, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে যখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে।
সাহিদুর রহমান টেপা বিএনপি ও আওয়ামীলীগ সম্পর্কে বলেন, ‘বিএনপির দুঃশাসন, হত্যা, লুন্ঠন, চাঁদাবাজি থেকে শুরু করে কিছুই বাদ রাখে নাই।

আর বর্তমান সরকার বিএনপির এক ডিগ্রী উপরে গিয়ে বাংলাদেশের গ্রাম পর্যায় পর্যন্ত সন্ত্রাস, রাহাজানিসহ বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে। ৫০০ টাকার বালিশ ক্রয় করা হচ্ছে ১৭ হাজার টাকায়। কোটি কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। দুই দলের দুঃশাসনে মানুষ আজ স্বোচ্চার। সেই জন্য সুষ্ঠু ভোটের মাধ্যমে সাধারন মানুষ চায় জাতীয় পার্টি ক্ষমতায় এসে সরকার গঠন করুক। জাতীয় পার্টি তৃণমুল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে পৌছাতে চায়।

আগামী ২০২৩ সালে জাতীয় পার্টি ৩০০ আসনেই একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে।’ সম্মেলনে অন্যান্য বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতীয় পার্টির পতাকাতলে এসে আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিয়ে সরকার গঠনের অনুরোধ জানান।

আলোচনা সভা শেষে এড. ফায়েকুজ্জামান ফিরোজকে নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি ও সিকদার হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেন। সম্মেলনে জেলার তিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews