1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

২৬ ফেব্রুয়ারি মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে বুধবার সকালে মুজিবনগরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পর্যটন মোটেলের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাধ্যমে উক্ত সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: খোরশেদ আলম এবং ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান সভায় মূল বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনাসমূহ হলো আন্ত:ধর্মীয় সংলাপ, ইয়ুথ লিডারশিপ ডেভলপমেন্ট ট্রেনিং, পিএফবিটি ট্রেনিং এবং পিস ইভেন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সাবদার আলী। সঞ্চালনা করেন মো: ওয়াজেদ আলি খান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক মো: আবুল হাসান, জেলা মহিলা জাতীয়তাবাদি দলের সদস্য নুরজাহান খাতুন আনজিরা, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক জনাব দেলোয়ার হোসেন মিলন, শ্রমিক কল্যান ফেডারেশনের জনাব মো: খাইরুল বাশার, পেশ ইমাম হাফেজ মো: মতিয়ার রহমান,

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক, সাধারন সম্পাদক হাসান মোস্তাফিজ, সনাতন ধর্মের প্রতিনিধি ও শিক্ষক শ্যামল কুমার, পিস এ্যাম্বাসেডর মুন্সি মো: মুকাদ্দেস হোসেন, ঝরনা খাতুন এবং ফিল্ড একাউন্টেন্ট অধিশ দাশ সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উপস্থিত সকল অংশগ্রহণকারী শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সব মানুষের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভার শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সাবদার আলী দল-মত নির্বিশেষে সকলকে আপন করে নিয়ে সম্প্রীতির মুজিবনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews