1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিশ্চিন্তে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে: তারেক রহমান

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিশ্চিন্তে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে: তারেক রহমান

ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠ কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘যে দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে, গুম-খুনের শিকার হয়েছে, গায়েবি মামলায় কর্মীদের জেলে যেতে হয়েছে সেই দাবি পূরণ করতে হবে। শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে।’

তিনি বলেন, ‘আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের বিভিন্ন বিষয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু আমরা চাই, এই সরকার সফল হোক। কারণ, বাংলাদেশের মানুষ মনে করে, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন, যে কারণে বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থিতিশীলতা খুব জরুরি।’

ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির ভিত্তি তত মজবুত হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা স্বাভাবিক। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন চাওয়া।

আজকে কিছু কিছু লোক বলছে বিএনপি শুধু নির্বাচন চায়। আমরা যদি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি, আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব,

জনগণের কাছে ভোট চাইবো, মধ্যে নির্বাচন চাইব স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু লোক অস্বাভাবিক ব্যাপার হিসেবে দেখছে সেটি আমাদের ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র চর্চা করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে করতে পারি এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। যত বেশি গণতন্ত্রের চর্চা রাখতে পারবো তত বশি দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews