1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাগুরা মহম্মদপুর বাবুখালি আদর্শ কলেজের (অবঃ) কর্মচারী বীরমুক্তিযোদ্ধা ইদ্রিসের ৬ বছর কারাদণ্ড

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মাগুরা মহম্মদপুর বাবুখালি আদর্শ কলেজের (অবঃ) কর্মচারী
বীরমুক্তিযোদ্ধা ইদ্রিসের ৬ বছর কারাদণ্ড

যশোর অফিস :

যশোরে দূর্নীতি মামলায় মাগুরা মহম্মদপুর বাবুখালি আদর্শ কলেজের কর্মচারী (অবঃ)বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস হোসেনকে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদেণ্ডর আদেশ দিয়েছে আদালত। সোমবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।

ইদ্রিস হোসেন মহম্মদপুরের হরিনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলশ বিপ্লব।

মামলার অভিযোগে জানা গেছে,১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর মহম্মদপুর বাবুখালি আদর্শ কলেজে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কলেজ কতৃপক্ষ। এই বিজ্ঞপ্তি অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস হোসেন বাবুখালি আফতাব উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ম শ্রেণী পাশের একটি সনদপত্র দিয়ে আবেদন করেন।

সনদপত্রে তার জন্ম সাল ছিল ১৯৬৮ সালের ২২ আগস্ট। তিনি নিয়োগ পাওয়ার পর ১৯৯৪ সালের ৫ নভেম্বর এপিও ভুক্ত হন এবং নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেন। ২০১৭ সালের ১ মার্চ ইদ্রিস হোসেন কলেজ থেকে সেচ্ছায় অবসর গ্রহন করেন। একই সাথে ইদ্রিস আলী বীরমুক্তিযোদ্ধা হওয়ায় চাকরির সময় নিয়মিত ভাতা গ্রহন করেছেন।

দুর্নীতি দমন কমিশন এমন অভিযোগ পাওয়ায় প্রথমিক তদন্ত করে জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে ইদ্রিস হোসেন কলেজে যোগদান করে নিয়মিত বেতন ভাতা গ্রহন এবং একই সময় তিনি বীরমুক্তিযোদ্ধার ভাতা গ্রহন করেছেন।

অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৯ জুন ইদ্রিস হোসেনকে আসামি করে মহম্মপুর থানায় দুর্নীতি দমন আইনে দুদক সম্মন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলা করেন।

এমামলার তদন্তকালে জানা যায় ইদ্রিস হোসেন মুক্তিযোদ্ধা ভাতা ও দূর্নীতির মাধ্যমে কলেজে নিয়োগ নিয়ে ৮ লাখ ৭০ হাজার ৮৭৪ টাকা গ্রহন করে আত্মসাত করেছেন।

এ মামলার র্দীঘ তদন্ত শেষে দূর্নীতির সাথে জাড়িত থাকায় দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ২০২০ সালের ২৭ ডিসেম্বর মাগুরা জেলা জজ আদালতে চার্জশিট জমা দেন।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য যশোর স্পেশাল জজ আদালতে বদলী করা হয়। দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামি ইদ্রিস হোসেনে বিরুদ্ধে ৪২০ ও ৪৬৮ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছর করে সশ্রম করাদণ্ড,

৫ হজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত ইদ্রিস হোসেন কারাগরে আটক আছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews