বাঘারপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন বিবৃতি
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘারপাড়া শাখার পক্ষ থেকে যশোর জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিবৃতি।
যশোর জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ২০২৫ এ প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত সভাপতি সাবেক সফল ছাত্র নেতা এ্যাড: সৈয়দ সাবেরুল ইসলাম সাবু ,
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাবেক ছাত্র নেতা মুনির আহম্মেদ সিদ্দীকী বাচ্চু,
এবং সাবেক ছাত্র নেতা শেখ শহিদুল বারীরবু, নির্বাচিত হওয়ায় ৮৮-যশোর -৪ আসনের জননেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এবং বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান,
সাধারণ সম্পাদক শামছুর রহমান,যশোর জেলা বিএনপির নির্বাচিত সভাপতি,সম্পাদকসহ নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।
নতুন নেতৃত্বের অধিনে যশোর জেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে তাদের লক্ষ্য পূরনে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে এই প্রত্যাশা কামনা করেন। বার্তা পেরক বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গাীর হোসেন।

Leave a Reply