1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছা মাড়ুয়া স্কুল এন্ড কলেজের এডহক কমিটি আওয়ামীলীগ পূনর্বাসনের কাজ করছে প্রধান শিক্ষক

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

চৌগাছা মাড়ুয়া স্কুল এন্ড কলেজের এডহক কমিটি
আওয়ামীলীগ পূনর্বাসনের কাজ করছে প্রধান শিক্ষক

যশোর অফিস :

যশোরের চৌগাছায় মাড়ুয়া ইউছুপ খান স্কুল এন্ড কলেজের এডহক কমিটি গঠনে আওয়ামীলীগ পূনর্বাসনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে। এবিষয়ে জেলা প্রশাসক ও উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাড়ুয়া ইউছুপ খান স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট ইচ্ছা পোষণ করেন জামায়াত নেতা ইউসুফ আলী। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তাকে জামায়াতে ইসলামী থেকে সুপারিশ নিয়ে আসতে বলেন।

জেলা জামায়াতে ইসলামীর প্যাডে সুপারিশ পত্র নিয়ে আসলেও সভাপতি প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের নিকট নামের তালিকায় পাঠানো হয়নি তার নাম।

লিখিত অভিযোগে তিনি আরো বলেন, আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন প্রধান শিক্ষক। জেলা প্রশাসকের প্রার্থীদের নামের তালিকার তিনজন আওয়ামীলীগ অনুসারী।

প্রার্থীরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তবিবর রহমান খানের ভাতিজি। তিনি আরও বলেন, তবিবর এলাকায় প্রভাব বিস্তার করতে প্রধান শিক্ষককে দিয়ে এসব করছেন ও বিএনপি জামায়াত ইসলামীর সমার্থিত প্রার্থীদের নাম অন্তর্ভূক্ত না করা জন্য দুইজন এক সাথে কাজ করছেন। এছাড়াও দেশের এই প্রক্ষাপটে প্রধান শিক্ষক এমন কাজ করার সাহস কিভাবে পান জানতে চান তিনি।

সভাপতি প্রার্থী আমির হোসেন বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আওয়ামীলীগপন্থি। আমি সভাপতি প্রার্থী হিসেবে তার কাছে গিয়েছিলাম। আমাকে সুপারিশপত্র নিয়ে আসতে বলে। আমি উপজেলা বিএনপির প্যাডে সভাপতি হওয়ার জন্য সুপারিশপত্র ও মাস্টার্সের সার্টিফিকেট জমা দিয়েছি। কিন্তু আমার নাম তালিকাতেই দেওয়া হয়নি। কেনো দেওয়া হয়নি সেটাও বলছে না তিনি। গোপনে প্রধান শিক্ষক আপন তিন ভাই ও আওয়ামীলীগপন্থির নাম পাঠিয়েছে। তিনি কেনো নাম পাঠালো না আমি এর সুষ্ঠু বিচার চাই।

মাড়ুয়া গ্রামের আলতাফ হোসেন বলেন, আমি বিএনপির সমার্থক। সভাপতি প্রার্থী হিসেবে প্রধান শিক্ষককে বলি। বিএনপি ও জামায়াতের তিন জনের নাম দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাই আমার অবস্থান থেকে সরে আসি আমি। এখন জানতে পারছি তিনজনই আওয়ামীলীগপন্থির নাম পাঠিয়েছেন তিনি।
এবিষয়ে মাড়ুয়া ইউছুপ খান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এরা তো আমার ছাত্র, এখনো ছোট। আমি কোনো দল দেখে তালিকা জমা দেয়নি। যাদের নামের তালিকা দেওয়া তারা আমাদের প্রতিষ্ঠানকে মাঝে মাঝে সহযোগীতা করেন। আমি প্রতিষ্ঠানের ভালো চেয়ে কাজটা করেছি।

বিষয়টি চৌগাছা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে ভূক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews