1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চৌগাছায় শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা আটক

  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা শহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে শিশুর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে শিশুর মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে শৌচাগারে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শিশুর মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, পরে শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে মীমাংসা না হওয়ায় শিশুটির মা আইনের আশ্রয় নেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews