1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়ায় ডাকাতিকালে এনএসআই সদস্যসহ গ্রেপ্তার ৪

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

কালিয়ায় ডাকাতিকালে এনএসআই সদস্যসহ গ্রেপ্তার ৪

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় ডাকাতি করতে গিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খররিয়া চরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অফিসে কর্মরত ফিল্ড স্টাফ মো. ইয়াছিন হোসেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের আরিফুজ্জামান, সুবুদীডাঙ্গা গ্রামের সোহাগ মোল্লা, একই উপজেলার শাহরিয়ার জামান শশী।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড স্টাফ মো. ইয়াছিন হোসেনের নেতৃত্বে সৌমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি শুরু করে তারা।

 এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে। পরবর্তীতে বাড়ির আশপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির দুটি সোনার চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা যার মূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়াও ডাকাতি কালে নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পেড়লী ক্যাম্প ইনচার্জ মো. আজিজ বলেন, এলাকার লোকেরা তাদের মারধর করেছে। তাদের মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আমিও আহত হয়েছি। জিজ্ঞাসাবাদে সবাই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন, তারা তল্লাশির নামে দস্যুতা করেছে, লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews