বাংলাদেশ এবি পার্টির সদস্য সচিব সাংবাদিক এসএম রেদ্বোয়ান, ও সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্ল্যা বলেছেন, একুশের মর্মবাণী হচ্ছে মাথা নত না করা। অধিকার ও দেশের মালিকানা নিজেদের মধ্যে রাখা।
তিনি বলেন, বাকস্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার হরণসহ দেশের মানুষকে নানাভাবে অধিকারহীন করে গত ১৭ বছর একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে।
এখন দরকার জনগণকে দেশের মালিকানা ফেরত দেওয়া। এজন্য সবার আগে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।
জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল সংস্কারের বৈধ অধিকার রাখেন। জনগণের ভোটাধিকার হরণের অর্থ হলো ফ্যাসিজম কায়েম করা।
আর এটি হবে শত শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বাংলাদেশ এবি পার্টির পক্ষে চুয়াডাঙ্গা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এবি পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্ল্যা,সিনিয়র সভাপতি মোঃ মজনু,
সহ সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক এসএম রেদ্বোয়ান প্রমুখ ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম রেদ্বোয়ান, বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের মানবাধিকারের চিরন্তন ধারক ও বাহক।
একুশ আমাদের মুক্তির চেতনা। কিন্তু এ চেতনা বাংলাদেশে বার বার হোঁচট খেয়েছে, এখনও খাচ্ছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

Leave a Reply