1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ইউনিয়ন কমিটি। বহিষ্কৃতরা হলেন- গড়াইটুপি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইরফান আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হক।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলীয় সূত্র গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সড়াবাড়ীয়া বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে সকলের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়।

এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা থানা বিএনপির সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে বহিষ্কারের বিষয়টি এখনই আনুষ্ঠানিকভাবে প্রচার করতে চাই না।’

গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী বলেন, ‘কয়েকদিন ধরে গহেরপুর পাকশিয়া বিল থেকে কয়েকজন ব্যক্তি বালু উত্তোলন করছিল।

এর মধ্যে ইরফান ও নাজমুল অন্যতম। তারা দলীয় প্রভাব খাটিয়ে এই কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেয়। আমি বিষয়টি এড়িয়ে চলতে বললে তারা আমার সঙ্গেও খারাপ আচরণ করেন। এবং বালু উত্তোলন চালিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন। তিনি স্থানীয় জনগণের সমস্যা বিবেচনায় বিষয়টি বন্ধের নির্দেশ দেন।

কিন্তু এরপরও তারা বালু উত্তোলন বন্ধ না করায় আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িকভাবে বহিষ্কার করেছি, যাতে দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews