নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে পঞ্চাশ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে। গতকাল গেপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জলিল খন্দকার (৩১)
নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন। আটককৃত জলিল নড়াইল জেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের আজিয়র খন্দকারের ছেলে।
গতকাল কালিয়া থানার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোল বাজার সফিকুল এর সেলুনের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)
মোঃ মূরাদ হুসাইন সঙ্গীয় ফোর্সসহ জলিল খন্দকার কে আটক করেন। এ সময় ধৃত আসামির নিকট থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।




Leave a Reply