1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি: ফয়জুল করীম

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি: ফয়জুল করীম

ফ্যাসিস্ট সরকার পালালেও দেশে এখনও চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, দেশের মানুষের নাগরিক অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনও অব্যাহত আছে।

তিনি বলেন, শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যবহার করে নেতাকর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছেন তাদের রাজনীতির সংস্কার করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না।

তিনি বলেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছেন তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছেন।

জেলার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীমের সঞ্চালনায় সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, আমেরিকার জ্যামাইকা জামে মসজিদের খতিব মির্জা আবু জাফর বেগ, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews