যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানান। তিনি জানান, বিকাল ৩টার দিকে এই দুই নেতা বাসা থেকে বের হবেন।
ওয়াশিংটনে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন- দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির শীর্ষস্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন না । তার পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ওই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
উল্লেখ্য, ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের কো-চেয়ারের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply