1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচনের যোগ্যতা হারিয়েছে আওয়ামী লীগ

  • শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচনের যোগ্যতা হারিয়েছে আওয়ামী লীগ

আওয়ামী লীগ ১৫ বছর জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচনের যোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম।

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বারদী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বারদী বাজার খেলার মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার আশরাফ বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর জনগণের ভোটাধিকার হরণ করে জালেমের রাজত্ব কায়েম করেছিল। দেশের ছাত্র ও তৌহিদী জনতাকে নির্মমভাবে খুন করে বাংলাদেশের মানচিত্রে এক কালো অধ্যায়ের সূচনা করেছিল এই আওয়ামী লীগ। তাই আমরা মনে করি, গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত খুনি দল আওয়ামী লীগকে আগামী ১৫ বছর নির্বাচনে আসতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে আমাদের সবাইকে এক ও অভিন্ন থাকতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, খুনি আওয়ামী লীগকে কোনভাবেই পুনর্বাসনের মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া যাবে না। আর যদি জালেমদের এই সুযোগ দেওয়া হয়, তবে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বারদী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম, জেলার যুগ্ম মহাসচিব আলহাজ মোহাম্মদ আমানউল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন মুফতি ইমদাদুল্লা হাসেমী, হাজী নুরুল আমিন খান, ফারুক আহমেদ মুন্সী, হাফেজ সাইফুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন, মো. খলিলুর রহমান, শাহ মুহা আব্দুল আজিজ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ নূরী, মাওলানা শাহে আলম সিদ্দিকী, মাওলানা আব্দুল কালাম আজাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় থানা, ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতাকর্মীরা।

সূত্র অনলাই ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews