1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ঐক্যের ভিত্তিতে মোকাবিলা করতে হবে, জেএসএফ বাংলাদেশ

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

‘ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ঐক্যের ভিত্তিতে মোকাবিলা করতে হবে, জেএসএফ বাংলাদেশ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রচীরের মতো ঐক্য লাগবে জানিয়ে এক বিবৃতিতে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ এর পক্ষে হাজী আনোয়ার হোসেন লিটন বলেছেন,আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। জাতি সামনে আগাতে চায়। জাতিকে সামনে এগুতে হলে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্য লাগবে।

তিনি আশ^স্থ করেন, আমরা প্রতিহিংসার পক্ষে না। তবে খুনীদের মাফ নাই। প্রত্যেকটার খুনের বিচার হতে হবে। শহীদদের আকাক্সক্ষার বিরুদ্ধে যায় এমন কাজ করবেন না। ভোটের সময় বাবা ডাকবেন। পার হয়ে গেলে সালাও ডাকবেন না। এটাতো হতে পারে না। তিস্তা প্রকল্প কেন শুরু হলো না? এটা ফ্যাসিস্ট সরকারের কারণে হয়নি।

এই জেলার মানুষের অনেকগুলো ন্যায্য দাবি আছে। তারা কি পাপ করেছেন যে ন্যায্য পাওনাগুলো পাচ্ছেন না। স্বাধীন সার্বভৌম দেশে বাসন্তি জাল পড়েছিল কাপড় পড়েনি। আওয়ামী লীগ দুর্ভিক্ষ উপহার দিয়েছে।

গুম করেছেন খুন করেছে। দুপুরের রান্না করা খাবার ফেলে রেখে ভারতে পালিয়েছে।আমরা বাংলাদেশের প্রত্যেকটা খুনের বিচার চাই। শুধু আমাদের নেতা কর্মী না। যত মানুষ খুন করা হয়েছে, অন্যায়ভাবে সবার বিচার চাই।

বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু-এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে।’ এ ধরনের পরিকল্পনা ‘গণতন্ত্র ও জাতীয় স্বার্থের’ বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা কোনোভাবেই তা মেনে নেবে না।

একটা দল আছে যেটার নাম বলব না। ওই যে বলে না, গাছে কাঁঠাল গোঁফে তেল…ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে যে তারা যেন কিছুই জানেন না। ভাজা মাছটিও উল্টিয়ে খেতে জানে না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ এ দেশ নয়, তাদের আসল দেশ ভারত। এ দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি, সেই ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে বাংলাদেশের জনগণ রুখে দিবে। আমরা ভারতের দুষ্টতা মানি না, আধিপত্যবাদ মানি না। আমরা আর ফ্যাসিবাদকে ফেরত আসতে দেব না।‘

‘ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছে একটি চক্র। ’ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। ইতিহাস বলে ফ্যাসিবাদ একবার বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না।

এ দেশেও সেটা হবে না। বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। ফ্যাসিবাদী আ’লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল।

আগামি বাংলাদেশ হবে সাম্যের দেশ, বৈষম্যমুক্ত দেশ। কিন্তু কেউ কেউ তাতে বাধাগ্রস্থ করতে চায। আকাশে কালোমেঘ। আমাদের কালো মেঘ দূর করতে হবে। নয়তো আবার ফ্যাসিবাদের কবলে পড়ে যাবো।ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। তাদের সাথে কথা হবে চোখে চোখ রেখে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews