নড়াইলে বিভিন্ন সময়ে চুরি হওয়া মালামাল উদ্ধার সহ ৭ জন কে আটক করেছেন নড়াইল প্রশাসন । নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নড়াইল কালিয়া থানার মামলা নং-১৪, তারিখ- ২৯/১১/২০২৪, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড।
এর আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক মোঃ শাহাদারা খান পিপিএম, এর তত্ত্বাবধানে এসআই গৌতম কুমার পাল,
এএসআই মো:রুবেল হোসেন , ও কালিয়া থানার পুলিশশের যৌথ অভিযান কালে সঙ্গীয় ফোর্স সহ খুলনা ও যশোর জেলাধীন বিভিন্ন থানা এলাকায় হইতে ৭জন কে আটক করা হয়েছে ।
আটকৃতরা হচ্ছে আসামি ১ মো: লাদেন (২৪), ২ রাজু মোল্লা (২৬), ৩ মো: আসলাম শেখ ওরফে বাট্টু, ৪তোআস মোল্লা (২৫), ৫ মো: বিল্লাহ হোসেন (৩৫), ৬ মো: কুরবান আলী (৩৮),
৭ কাজী ওয়াসির হাসান মনি (৩৫), আসামীগন দখল হইতে ৬ টি ওয়াল্টন ল্যাপটপ, ৪ টি স্মার্ট মোবাইল অদ্য ইংরেজি ২৯-০১-২৫ তারিখ বিভিন্ন ঘটনাস্থল হতে ডিবি কতৃক উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল কালিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু রয়েছে।

Leave a Reply