1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গা স্টেশনে এসে ফিরে যাচ্ছেন হাজারো যাত্রী

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা স্টেশনে এসে ফিরে যাচ্ছেন হাজারো যাত্রী

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশের মতো ট্রেন চলাচল বন্ধ রয়েছে চুয়াডাঙ্গাতেও। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকেই চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছেন। তারা অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চুয়াডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে এসে ফিরে যাচ্ছে।

দামুড়হুদা উপজেলার হাউলি থেকে আসা ইলিয়াছ হোসেন বলেন, স্টেশনে এসে জানলাম ট্রেন বন্ধ। আমি ঈশ্বরদী যাওয়ার জন্য এসেছিলাম। বাধ্য হয়ে বাসে করে যেতে হবে।’

হাসান হোসেন নামের আরেক যাত্রী বলেন, ‘আমার বোন অসুস্থ। চিকিৎসার জন্য রাজশাহী যাবো। স্টেশনে এসে দেখি ট্রেন বন্ধ। বাসে যেতে গেলে অনেক ভোগান্তি হবে।’

একইভাবে ভোগান্তির কথা জানান কসমেটিক ব্যাবসায়ী যাত্রী মামুন হোসেন। তিনি বলেন, খুলনায় যেতাম অফিশিয়াল কাজের জন্য। ট্রেন জার্নি নিরাপদ। তাই ভেবেছিলাম ট্রেনে যাবো। এখন ট্রেন বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। যাত্রীরা আসছেন, ফিরে যাচ্ছেন। আজকের যাত্রার টাকা যাত্রীদের রিফান্ড করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews