1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন এবং সেখানে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না তারেক রহমানের। তবে নিজে যেতে না পারলেও মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন এই অনুষ্ঠানে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করে সেখান থেকে চিকিৎসা নেওয়ার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের জায়গায় মেয়ে জাইমা রহমানকে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন। আর এর মাধ্যমে বৈশ্বিক কোনো আয়োজনে তারেককন্যার এটিই হবে প্রথম উপস্থিতি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবো। একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও যাওয়ার কথা রয়েছে।

জাইমা রহমান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কিনা, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি আমির খসরু মাহমুদ চৌধুরী। রহস্য রেখে তিনি বলেছেন, অপেক্ষা করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews