1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়: বুলবুল

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়: বুলবুল

ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনায় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে এবং পালন করতে হবে।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি থানার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র এসব হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ইসলামকে বাদ দিয়ে নিজস্ব কোন মতবাদে চলার সুযোগ নেই। যারা নিজস্ব মতবাদে বিশ্বাসী তারা আল্লাহর বিধান পালন করল না এবং মানল না। জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির প্রথমটি হচ্ছে দাওয়াত ও তাবলীগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছি।

তিনি বলেন, অসৎ দুর্নীতিপরায়ণ ও স্বার্থপর নেতৃত্বের পরিবর্তন করে সৎ যোগ্য, নৈতিকতাসম্পন্ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করছে। এ জন্যই জামায়াতে ইসলামীর যে নেতা যেখানে নির্বাচিত হয়েছে সেখানে এক টাকাও দুর্নীতি হয়নি, লুটপাট করেনি। করবেও না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার গুলোকে জামায়াতে ইসলামী দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেছে। যেকোনো দুর্যোগ-দুর্দিনে মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী সবার আগে সবখানে দাঁড়ায়। এরই অংশ হিসেবে শীতের শুরু থেকে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হচ্ছে।

মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও ধানমন্ডি থানা আমির হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদ, মহানগর মজলিশে শূরা সদস্য ও জোন টিম সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews